সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন সহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই পৌরশহরের ঝিকিড়া গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেন- উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার মো. আশিক (১৯), রবিউল ইসলাম, মনতাজ, শাহাদাত হোসেন, আব্দুল মোমেন এবং দুই মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন।

উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই থানা এলাকায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। আরও একটি মামলা করেন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ এফ এম মনিরুজ্জামান মণ্ডল জানান, সোমবার ভোররাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ আরও ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.