সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড এবং ক্রিডেন্স ফার্স্ট শরীয়াহ ইউনিট ফান্ডের সর্বশেষ আর্থিক বছরের (২০২৫-২০২৬) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত ফান্ড দুটির ট্রাস্টি কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯১ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৫৩ পয়সা।
অন্যদিকে, আলোচিত বছরে ক্রিডেন্স ফার্স্ট শরীয়াহ ইউনিট ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৫৭ পয়সা।
আলোচিত বছরের জন্য ফান্ড দুটির ইউনিটহোল্ডাদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.