সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিরোধীদলের বিরোধীদলের অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।
তিনি বলেন, রাজনৈতিকভাবে মানুষের কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যরা সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন। সেটা করতে পারেন। কিন্তু সেখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।
রোববার (২৬ জুলাই) দুপুরের দিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহযোগিতা পেয়েছি। দায়িত্ব পালনের সময়ে সংবিধান অনুযায়ী তিনি কিছু সুবিধা পাবেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না।
তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের গত প্রায় পাঁচ থেকে ছয় মাস পুরো সময় তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করেছেন প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই।
মো. সাহাবুদ্দিনের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধাই পাবেন। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুরক্ষা ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তার নিরাপত্তা নিশ্চিত করবে। আইনানুগভাবে তিনি যে সব সুযোগ-সুবিধার অধিকারী, তার সবই দেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনের কথা প্রসঙ্গে তিনি বলেন, কথা বলার জন্য কি সত্যিই লন্ডন যেতে হয়? এই ইন্টারনেটের যুগে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই যোগাযোগ করা সম্ভব। তাই লন্ডনে গিয়ে কথা বলতে হবে, এমন দাবি আমার কাছে একেবারেই অলীক মনে হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.