ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন।
বিজিবির বাধার মুখে বিএসএফ পরে ওই ছয়জনকে শূন্যরেখার ভারতের অংশে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কা থাকায় বিভিন্ন পয়েন্টে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.