প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সেবা সুবিধা নিশ্চিত করতে ডিএইচএস অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের জন্য আরও উন্নত সুবিধা যুক্ত হবে।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার (২৩ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস অটোস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সেবা সুবিধা উপভোগ করবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ড বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ডিএইচএস অটোস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শিহাব আহমেদ স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী, ডিএইচএস অটোস লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোখলেছুর রহমান, হেড অব সেলস আলফাত হোসেন খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.