সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’সূচক ০৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০৬ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৫ কোটি ৫২ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.