মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে সাফাই গাইলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (২১ জুলাই) বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) পার্লামেন্টারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁসের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠক শেষে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
তিনি জানান, নিট (NEET) পরীক্ষা প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিয়েছে। ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিট পুনঃপরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং কোনো বিলম্ব ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চান, অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে এ ধরনের গুরুতর অপরাধের ঘটনা আর না ঘটে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.