ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়াহকে নির্বাচিত করেছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন।
সিনওয়ার ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন।
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ তিন নেতা ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল হায়াহ’র প্রভাব ব্যাপকভাবে বেড়ে যায়।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করা হায়াহ হামাস প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সাথে আছেন বলে জানা যাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.