সাপ্তাহিক দর পতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ জুলাই থেকে ১৬ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে অবস্থান করেছে সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ দশমিক ৫০ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃয় ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৪৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০২ শতাংশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.