হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০।
শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৫।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৮৭৩ শিশুর শরীরে। এতে দেশব্যাপী এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এতে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৪৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.