সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৬ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপোলো ইস্পাত। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৫দশমিক ৪৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, অ্যাপেক্স ট্যানারি, এটলাস বাংলাদেশ, দেশ গার্মেন্টস, নাহি অ্যালুমিনিয়াম এবং ফ্যামিলি টেক্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.