দর বৃদ্ধির শীর্ষে এসিআই ফর্মুলেশনস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এসিআই ফর্মুলেশনস পিএলসির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ১৫ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা এইডসের শেয়ার দর ৭ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ২৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল, ডাচ বাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.