সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৪ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১২ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৪০ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.