বাংলা কিউআরের প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের পরিধি আরও বিস্তৃত করতে বিকাশ পেমেন্টে থাকছে ১০ হাজার টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। সরকারি নির্দেশনা মোতাবেক বিকাশ ইতোমধ্যেই তার মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করছে, যা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে সমৃদ্ধ করে গ্রাহকের ক্যাশবিহীন কেনাকাটাকে আরও সহজ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
লাইফস্টাইল, ফুড ও বেভারেজ, সুপারস্টোর, ঘরের সাজসজ্জা, অনলাইন শপিং, টিকিট ও ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, রাইড শেয়ারিং, হেলথ কেয়ার, এডুকেশন, গ্যাজেটসসহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন অঙ্কের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারের বিস্তারিত দেখা যাবে বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফার ফাইন্ডার ওয়েবসাইটে।
‘পেমেন্ট মানেই বিকাশ’ বার্তাটিকে সামনে রেখে চালু করা এই ক্যাম্পেইনের আওতায় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত।
লাইফস্টাইল ক্যাটাগরিতে অ্যাপেক্স, বে, রিচম্যান, টপ টেন, ইয়েলোসহ দেশজুড়ে বিভিন্ন পোশাক, জুতা ও সাজসজ্জার ব্র্যান্ডে নির্দিষ্ট অঙ্কের কেনাকাটায় গ্রাহকরা পেতে পারেন এক হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
অনলাইন শপিংয়ে বিভিন্ন অনলাইন শপ ও ই-কমার্স সাইটে বিকাশ পেমেন্টে মিলছে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। পিকাবু, অথবা, কার্টআপসহ বেশ কয়েকটি মার্চেন্টে পাওয়া যাচ্ছে এই সুবিধা।
সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি ক্যাটাগরিতে স্বপ্ন, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট অনলাইনসহ দেশের নামকরা বিভিন্ন সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় থাকছে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক।
ফুড ও বেভারেজ ক্যাটাগরিতে মিঠাই, বিএফসি, কেএফসি, কুপারস, সুমিস হট কেক, স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টসহ বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে, সুইটস-বেকারি, ফুড কোর্ট ও অনলাইন ফুড ডেলিভারিতে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। চলমান ক্যাম্পেইনের আওতায় ফুড ও বেভারেজ অর্ডারে থাকছে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
টিকিট ও ট্রাভেল ক্যাটাগরিতে অনলাইন ট্রাভেল এজেন্সি, ট্রেন, বাস, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিকাশ পেমেন্টে থাকছে তিন হাজার ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
হেলথ কেয়ার ক্যাটাগরিতে স্কয়ার হাসপাতাল, মেডিনোভা, আইসিডিডিআর’বি, পপুলার স্পেশালাইজড হাসপাতাল, লাজ ফার্মার মতো হাসপাতাল, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও অনলাইন হেলথ কেয়ারে বিকাশ পেমেন্টে সেবা গ্রহণ করে একজন গ্রাহক পেতে পারেন ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশ কয়েকটি ক্যাম্পেইন চলমান রয়েছে, যেখানে বিকাশ পেমেন্টে গ্রাহকরা আরও বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.