যুক্তরাষ্ট্রের (USA) বিখ্যাত ‘আরগন’ (Ergon) ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বাংলাদেশে আমদানির অনুমোদিত পরিবেশক ‘প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেডের (পিপিপিপিএলএল) সঙ্গে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য অর্থসূচককে নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, কোম্পানির সকল সম্মানিত শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ইউএসএ ব্র্যান্ড আরগনের ট্রান্সফরমার অয়েলের বাংলাদেশের অনুমোদিত পরিবেশক ‘প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেড (পিপিপিপিএলএল)’-এর সঙ্গে আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই চুক্তির আওতায়, বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ইউএসএ ব্র্যান্ড আরগনের ট্রান্সফরমার অয়েল বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে এবং চুক্তিটি প্রাথমিকভাবে ১ বছরের জন্য কার্যকর থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.