বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইসমাইল সাইবারিকে ছাড়াই খেলতে নামবে মরক্কো।
সাইবারি তার দলের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল করেছিলেন। তিনি ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে এবং হাইতির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেন।
২৫ বছর বয়সী এই ফুটবলার, যিনি এ গ্রীষ্মে পিএসভি আইন্দহোভেন ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন, শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও সফলভাবে নিয়েছিলেন। তবে শেষ ১৬-এর লড়াইয়ে যৌথ স্বাগতিক কানাডার বিপক্ষে মরক্কোর ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং বা পায়ের পেছনের অংশের সমস্যার কারণে ২২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন সাইবারি।
মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি বলেন, সে এখনো প্রস্তুত নয়, তবে আমি আশা করি এটি তার জন্য টুর্নামেন্টের শেষ নয়।
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল আফ্রিকার এই দলটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.