সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিঙ্গার বাংলাদেশ, এনসিসি ব্যাংক লিমিটেড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, জেনারেশন নেক্সট, সাফকো স্পিনিং, প্রাইন ফাইন্যান্স, আইসিবি এপ্লোয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এমএল ডাইং।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.