পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ন্যাশনাল রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে।
মেঘনা ইন্স্যুরেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমানের অর্থ হচ্ছে স্বল্প মেয়াদে সব ধরনের আর্থিক দায় পরিশোধের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে কোম্পানিটির।
অন্যদিকে দীর্ঘ মেয়াদে কোম্পানিটির ঋণমান হচ্ছে-এএএ। এর অর্থ কোম্পানির ক্রেডিট কোয়ালিলি অনেক শক্তিশালী।অ
আজ রোববার (৫ জুলাই) মেঘনা ইন্স্যুরেন্সের এই নতুন ঋণমান প্রকাশ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।
উল্লেখ, মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি ২০২২ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। এর মোট শেয়ারের ২৬ দশমিক ৬৬ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.