দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো – প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, ক্রাউন সিমেন্ট, এম.এল ডাইং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.