সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৯১ শতাংশ কমেছে।
আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন স্পিনিং মিলস্, সাইফ পাওয়ারটেক লিমিটেড, মাইডাস ফাইন্যান্স, শার্প ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক্স, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্ লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.