দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুন থেকে ২ জুলাই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো পিএলসি।
শনিবার (৪ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে এই তথ্য।
সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ার প্রতিদিন গড়ে ৬৮ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট বাজার লেনদেনের ৪ দশমিক ৭৬ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৮ লাখ টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ৭৪ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ১২ শতাংশ।
সপ্তাহজুড়ে লেনদেনর শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর লেনদেন হয়েছে – আইপিডিসির ৪৩ কোটি ১০ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৩১ কোটি ৩৯ লাখ টাকা, আইটিসির ৩১ কোটি ২৪ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ২৯ কোটি ৫১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২৮ কোটি ১৫ লাখ টাকা, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২৭ কোটি ১১ লাখ টাকা, সিটি ব্যাংকের ২৬ কোটি ৭৯ লাখ টাকা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.