ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে এবং কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলো সফল হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার নর্থ ডাকোটার উদ্দেশে রওনা হওয়ার আগে বুধবার সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণও খুব ভালোভাবে এগোচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। আমরা তাদের ওপর খুব চাপ দিয়েছিলাম, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কও রয়েছে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.