রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীকে মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপণে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ১১(২) ধারা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আলীকে তার পদ হতে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।
অধ্যাপক মোহাম্মদ আলীকে রাকাবের চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের ২১ অক্টোবর নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সে হিসেবে তার মেয়াদ ছিল ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত।
অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং ১৯৭৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ১৯৯২ সালে কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।
অধ্যাপক মোহাম্মদ আলী দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.