সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ৫ দশমিক ০৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ থাই অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামী ব্যাংক, প্রোগ্রেসিভ লাইফ, বিডি ওয়েল্ডিং, প্রাইম ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং, সানলাইফ ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.