দর বৃদ্ধির শীর্ষে বিএসআরএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিএসআরএম লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৯ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো -ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস, বিএসআরএম স্টিলস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড এবং প্রভাতী ইন্সুরেন্স পিএলসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.