ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ আটটি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে উসকানি দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে কঠোর দমন-পীড়নের সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখাসহ আটটি মানবতাবিরোধী অপরাধে ইনু জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর গুলিতে ছয় জন নিহত হন।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দিয়েছেন দুই জন। তদন্ত শেষে গত বছরের ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করা হয় এবং পরে অভিযোগ গঠনের মাধ্যমে ইনুর বিচার শুরু হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.