সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগু শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ১৮ টাকা ১ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি’র দর বেড়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, তমিজুদ্দিন টেক্সটাইল মিলস, মালেক স্পিনিং মিলস, ক্রাউন সিমেন্ট, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.