দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ জুন থেকে ২৫ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা ৫ পয়সা বা ২৩ দশমিক ৫৩ শতাংশ ।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ।
অন্যদিকে সপ্তাহজুড়ে ১৪ দশমিক ৬২ শতাংশ দরবৃদ্ধির কারণে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এ ছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলস, প্রগতি ইন্স্যুরেন্স, শার্প ইন্ড্রাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, সাফকো স্পিনিং, আজিজজ পাইপস ও আরামিট লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.