শেহবাজকে দিয়ে মোজতবা খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের: ইরানি আইনপ্রণেতা

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে তার এ ইচ্ছাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ফাঁদ হিসেবে দাবি করেছেন ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাঠিয়ে সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে টার্গেট করার পরিকল্পনা করছিল ইসরায়েলি ও মার্কিনিরা। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

ইরানি সামাজিক যোগাযোগমাধ্যম ইতা-তে গতকাল বুধবার এক পোস্টে তিনি বলেছেন, “সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে শহীদ করার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে পরিকল্পনা রয়েছে, মোজতবার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দেখা করতে চাওয়া এ পরিকল্পনারই অংশ। প্রধানমন্ত্রী শেহবাজের মাধ্যমে সুপ্রিম লিডার মোজতবাকে শহীদ করার পথ সুগম করতে চায় তারা।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলায় নিহত হন সাবেক সুপ্রিম লিডার ও মোজতবার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর দেশটির জাতীয় সুপ্রিম কাউন্সিল মোজতবাকে নতুন প্রধান ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। যদিও তিনি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি।

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যেদিন নিহত হন সেদিন একই প্রাসাদে ছিলেন সুপ্রিম লিডার মোজতবা। তবে তিনি বেঁচে যান। যদিও হামলায় গুরুতর আহত হন তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.