৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি বলেন, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে আদালত মনে করেছেন।

এর আগে গত বছর ৪৩তম বিসিএসের ননক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.