অনলাইনে জুয়া ও বেটিং প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাস হয়েছে জাতীয় সংসদে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ অনলাইন জুয়া ও অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতদসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে একটি বিল জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ মহান সংসদে উত্থাপন করছি।
পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয় জাতীয় সংসদে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.