দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর দশমিক ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ৩২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সি এন্ড এ টেক্সটাইলস, ন্যাশনাল ফীড মিল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.