যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক।
সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি “ঐতিহাসিক বৈঠক” বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, এই তিন মাসে তিনি অন্য সবার চেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেই বেশি কথা বলেছেন। ভ্যান্স মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতা ও শান্তির উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না এবং তা অস্থিতিশীলতার কারণ ছিল, কিন্তু এখন একটি ইতিবাচক দিক সামনে আসছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.