ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সনদপ্রাপ্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন Post COVID-19 Small Scale Employment Creation Project (SPCSSECP) এর আওতায় এই সনদ প্রদান করা হয়েছে।
প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্ল্যেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।
সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক, এবং টীম লিডার আলী সাবেদ এর নিকট হতে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.