কলকাতার ভবানীপুর আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ বার কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা করলেন তিনি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জীর প্রতিপক্ষ ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ভবানীপুর কেন্দ্র থেকে তিনি মমতা ব্যানার্জীকে ১৫ হাজারের বেশি ভোটে হরিয়েছিলেন। এর আগে ভবানীপুর কেন্দ্র থেকে কখনও হারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুপুরে তিনি আচমকাই হাইকোর্টে পৌঁছে হলফনামা দাখিল করেন। সঙ্গে ছিলেন দলের দুই নেতা কুণাল ঘোষ ও দোলা সেন।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরে মিজ. ব্যানার্জী হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সেবারের নির্বাচনের পরাজয়ের পরে নিজের বাড়ির এলাকা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.