সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

গত তিন বছরের বেশি সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে, সড়ক দুর্ঘটনার শিকার মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।

সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, সরকারি এই আর্থিক সহায়তার আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের পরিবারগুলো। মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে। এছাড়া, সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের এই কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.