এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ সাতটি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।
সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবির সশরীরে উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ বিভাগীয় প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান এফসিএস।
ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৪ সালের শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। একই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এছাড়া ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.