ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছে সরকার। একই সঙ্গে একটি লোন অ্যাকাউন্টের বিপরীতে শুধুমাত্র একবার আবগারি শুল্ক কর্তনের বিধান প্রণয়নেরও প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব ঘোষণা করেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট।
বর্তমানে ৩ (তিন) লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক (এক্সসাইজ ডিউটি) অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা ৩ (তিন) লক্ষ টাকা হতে বৃদ্ধিপূর্বক ৪ (চার) লক্ষ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও, একটি লোন অ্যাকাউন্টের বিপরীতে শুধুমাত্র একবারই আবগারি শুল্ক কর্তনের বিধান প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।
সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং ব্যাংকিং সেবার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ঋণগ্রহীতাদের ক্ষেত্রেও আবগারি শুল্ক সংক্রান্ত বিদ্যমান জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.