করমুক্ত আয়ের সীমা বাড়ছে

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বাড়বে। এটি বেড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত হবে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

২০২৬-২০২৭ অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটেই রাখা হয়েছিল। তখন ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত এই সীমা বহাল রাখার প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বর্তমান অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে আগের প্রস্তাবই বহাল রাখা হয়েছে।

ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যক্তিশ্রেণির আয়করের সীমার ক্ষেত্রে একটি পাঁচ বছর মেয়াদি রোডম্যাপের প্রস্তাব করেছেন। প্রস্তাবে  ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরের জন্য এই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা আরও বৃদ্ধি করে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে।

করবর্ষ করমুক্ত আয়ের সীমা
২০২৬-২৭ এবং ২০২৭-২৮ ৩,৭৫,০০০ টাকা
২০২৮-২৯ এবং ২০২৯-৩০ ৪,০০,০০০ টাকা
২০৩০-৩১ ৪,৫০,০০০ টাকা

বরাবরের মতো এবারও বিশেষ শ্রেণির ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

নিম্নোক্ত বিশেষ শ্রেণির করদাতাগণের করমুক্ত আয়ের সীমা হবে নিম্নরূপ:

করদাতার বিশেষ শ্রেণি

করমুক্ত আয়ের পরিমাণ

২০২৬-২৭ এবং ২০২৭-২৮

২০২৮-২৯ এবং ২০২৯-৩০

২০৩০-৩১

নারী করদাতা এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন ৪,২৫,০০০ টাকা ৪,৫০,০০০ টাকা ৫,০০,০০০ টাকা
তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধ্বি করদাতা ৫,০০,০০০ টাকা ৫,২৫,০০০ টাকা ৫,৭৫,০০০ টাকা
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত “জুলাই যোদ্ধা” ৫,২৫,০০০ টাকা ৫,৫০,০০০ টাকা ৬,০০,০০০ টাকা
প্রতিবন্ধি ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধি সন্তান বা পোষ্যের জন্য ৫০,০০০ টাকা হারে বেশি

 

অর্থমন্ত্রীর প্রস্তাব অনুসারে, আগামী পাঁচ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের করের হার হবে নিম্নরুপ-

ব্যক্তিশ্রেণির কর হার

(ক) ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষের জন্য কর হার
মোট আয় হার
প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য
পরবর্তি ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ
পরবর্তি ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ
পরবর্তি ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ
পরবর্তি ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ
৩৫,৭৫,০০০ টাকার অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ

 

(খ) ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বর্ষের জন্য কর হার
মোট আয় হার
প্রথম ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য
পরবর্তি ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ
পরবর্তি ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ
পরবর্তি ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ
পরবর্তি ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ
পরবর্তি ২,৬৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৩০ শতাংশ
৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর ৩৫ শতাংশ

 

(গ) ২০৩০-৩১ কর বর্ষের জন্য কর হার
মোট আয় হার
প্রথম ৪,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য
পরবর্তি ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ
পরবর্তি ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ
পরবর্তি ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ
পরবর্তি ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ
পরবর্তি ২,৬৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৩০ শতাংশ
৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর ৩৫ শতাংশ

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.