আবারও গুলি করে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার নামিয়েছে ইরান

আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টারে গুলি করে সেটিকে ভূপাতিত করেছে ইরান। বহুল আলোচিত হরমুজ প্রণালীতে এ ঘটনা ঘটেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি জানিয়েছেন।

খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।

খবর অনুযায়ী, ট্রাম্প হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকী দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম লিখেছেন, আমাদের মহান সেনাবাহিনীর পক্ষ থেকে এইমাত্র জানানো হয়েছে যে, গত রাতে ইরান হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় আমাদের একটি অ্যাপাচি হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে।

ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিল। তাদের উদ্ধার করা হয়েছে। এরা কেউই আহত হননি। তারা নিরাপদ আছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হেলিকপ্টারটি ওমানের কাছাকাছি আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছিল। এটিকে গুলি করে ভূপাতিত করার দুই ঘন্টার মধ্যে ক্রুদের উদ্ধার করা হয়। তারা বর্তমানে নিরাপদ আছেন।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একতরফা হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্রের একাধিক বিমান ও হেলিকপ্টার ধংস করেছে। তবে গত এপ্রিল মাসে যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর গুলি করে অ্যাপাচি হেলিকপ্টার ফেলে দেওয়ার ঘটনা এটিই প্রথম।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.