ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশজুড়ে সনি-স্মার্টের স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত উপহার
১০ হাজার টাকার বেশি কেনাকাটায় মিলবে স্ক্র্যাচ কার্ড, ঘষলেই নিশ্চিত উপহার
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা সনি-স্মার্ট নামে পরিচিত। গত ৮ জুন শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার (৯ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা সনি, স্মার্ট, হায়ার, শার্প ও শাওমি ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা পাবেন। ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে, যা ঘষলেই মিলবে নিশ্চিত উপহার।
উপহারের তালিকায় রয়েছে ফিফা বিশ্বকাপের প্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য। এছাড়া সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা তার চেয়ে বড় টেলিভিশন কিনলে স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি সনি ব্রাভিয়া জার্সিও উপহার দেওয়া হবে।
প্রিমিয়াম গ্রাহকদের জন্য রাখা হয়েছে সাপ্তাহিক লাকি ড্রয়ের আয়োজন। ৬৫ ইঞ্চি বা তার চেয়ে বড় মডেলের প্রিমিয়াম সনি টিভি কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা প্রতি সপ্তাহের বিশেষ লাকি ড্রতে অংশ নিতে পারবেন। বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বক্সসহ ফিফা বিশ্বকাপ ট্রেনিং বল।
ক্যাম্পেইন উপলক্ষে ইতোমধ্যে দেশজুড়ে সনি-স্মার্টের আউটলেটগুলোতে কিউআর-কোড নিবন্ধন হাব এবং বিশেষ ব্র্যান্ডিং কার্যক্রম চালু করা হয়েছে।
গত ৮ জুন রাজধানীর মিরপুরের পশ্চিম কাফরুলে জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত প্রধান শোরুম ও করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি.-এর মাস্টার ট্রেইনার কেসি এবং বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফুটবলপ্রেমীদের সনি-স্মার্টের জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশনের সমন্বয়ে গড়া ‘জি-৫ পলিসি’র আওতায় সেরা অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ছয় সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন ঘিরে ডিজিটাল ও অফলাইন মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে সহজ কিস্তি সুবিধাও চালু রয়েছে। নির্দিষ্ট হায়ার ও ফিলিপস ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ‘ডাবল বেনিফিট’ বান্ডেল অফার। একই সঙ্গে তাৎক্ষণিক ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধন এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট সেবা বাংলাদেশে বাজারজাত করতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড অফিসিয়াল পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে সনি-স্মার্ট জেনুইন সনি পণ্য সরবরাহ করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.