হাম উপসর্গে ময়মনসিংহে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

এর আগে রোববার (৮ জুন) এক দিনেই দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.