শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
রোববার (৭ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এথ্য নিশ্চিত করেছে।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ-এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির ফলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কার্ডহোল্ডারগণ পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নেওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট-এর প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ, পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.