দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক, খুলনায় এক শিশু মারা গেছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.