যাত্রীসেবা আরও সহজ ও বিস্তৃত করতে মেট্রোরেলে রাতের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সময়সূচি অনুযায়ী আজ রোববার (৭ জুন) থেকে উভয় প্রান্তে রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সময়ে আপাতত উত্তরা ও মতিঝিল দুই দিক থেকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। এ সিদ্ধান্তের আগে যাত্রী চাহিদা ও পরিচালনাগত সক্ষমতা যাচাই করতে প্রায় এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এই ট্রেনটি ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে রাত ৯টা ৩০ মিনিটে পরিচালিত হতো।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে মেট্রোরেলের দৈনিক পরিচালন সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু এবং রাতেও অতিরিক্ত আধা ঘণ্টা সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.