গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষে চারটি উপশাখা উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। উপশাখা চারটি হলো- পিরোজপুরের স্বরুপকাঠীতে ‘মিয়ারহাট উপশাখা’, মাদারীপুরের শিবচরে ‘শিবচর উপশাখা’, ঢাকার কদমতলীতে ‘মেরাজনগর উপশাখা’ এবং ভোলায় ‘ভোলা বাংলাবাজার উপশাখা’।
বৃহস্পতিবার (৪ জুন) মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক অসিম কুমার সাহা।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, ড. মোঃ জাহিদ হোসেন এবং ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মোঃ আব্দুল হালিম ও মেইন শাখার প্রধান মোঃ আব্দুল আউয়াল; রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ডিসিআরও শামীম আহমেদ, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোঃ অলিউল্লাহ, ৪টি উপশাখার ইনচার্জ ও নিয়ন্ত্রণকারী শাখার প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, প্রতিষ্ঠার ২৭ বছর পার করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এখন জনসাধারণের জন্য আরও যুগোপযোগী ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। নতুন ৪টি উপশাখা নিয়ে ব্যাংকের মোট উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫২টিতে। এছাড়াও দেশব্যপী ব্যাংকের ১৫৩টি শাখা, ২০০টি এটিএম ও সিআরএম বুথ এবং ১৮৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত আছে।
উপশাখাসমূহে স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান, সুটিয়াকাঠী ইউনিয়ন, মোঃ আসাদুজ্জামান হাকিম, সেক্রেটারী, মিয়ারহাট বাজার কমিটি, আতিকুল ইসলাম লিটু, বিশিষ্ট ব্যবসায়ী; এইচ এম ইবনে মিজান, নির্বাহী অফিসার, শিবচর উপজেলা, লোকমান হোসেন খাঁন, সভাপতি, শিবচর বনিক সমিতি, হাজী মোঃ নোমান খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও খোরশেদ আলম খোকন, ৫৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি, মেরাজনগর এবং আবু নোমান মোঃ ছফিউল্লাহ, সাবেক চেয়ারম্যান, দক্ষিন দিঘলিয়া ও জেলা বিএনপি’র সদস্য, ভোলা বাংলাবাজার।
৪টি উপশাখার মধ্যে বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন মিয়ারহাট উপশাখার ঠিকানাঃ ডিকে প্লাজা, উত্তর কৌরিখাড়া, ৯নং সুটিয়াকাঠী, নেসারাবাদ (স্বরুপকাঠী), পিরোজপুর; মাদারীপুর শাখার নিয়ন্ত্রণাধীন – শিবচর উপশাখার ঠিকানাঃ আব্দুল মজিদ খান মার্কেট, ০০৫১-০০, ০০৫১-০১, সদর রোড, শিবচর বাজার, শিবচর পৌরসভা, মাদারীপুর; ডেমরা এসএমই/কৃষি শাখা শাখার নিয়ন্ত্রণাধীন – মেরাজনগর উপশাখার ঠিকানাঃ আক্তার গার্ডেন, ১২৮-১২৯, মেরাজনগর বাজার রোড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কদমতলী, ঢাকা-১৩৬২ এবং ভোলা শাখার নিয়ন্ত্রণাধীন – ভোলা বাংলাবাজার উপশাখার ঠিকানাঃ মা শপিং কমপ্লেক্স, পশ্চিম জয়নগর, ০৫নং দক্ষিণ জয়নগর, দৌলতখান, ভোলা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.