জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকায় অবতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২ জুন) উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘে সাইপ্রাসকে পরাজিত করে অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ। ফলে আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এর সভাপতিত্ব এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন ড. খলিলুর রহমান।

অধিবেশনে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। গত তিন মাস ধরে এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ।

ড. খলিলুর এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

এদিকে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব‍্যপারে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা যায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.