কেমন থাকবে জুন মাসের আবহাওয়া?

জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর, জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের সব এলাকায় বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি বিচ্ছিন্ন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসব তাপপ্রবাহ মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের হতে পারে।

এদিকে, এ মাসে বাংলাদেশের প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে সাময়িকভাবে পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.