লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

ঈদুল আজহার ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৪৪ কোটি ০৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, গোল্ডেন সন, যমুনা ব্যাংক, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.