জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়

পবিত্র ঈদুল আজহার দিন (২৮ মে) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় এ জামাত শুরু হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেবেন।

এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মুসল্লিদের অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মুঠোফোন ও প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্যও অনুরোধ করেছে সংসদ সচিবালয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.